রোজায় সুস্বাদু গ্রিন জুস তৈরির ৪টি সহজ রেসিপি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার
গ্রিন-জুস রেসিপি
হালের জনপ্রিয় পানীয় গ্রিন জুস বা সবুজ জুস সম্পর্কে এখন কমবেশী সবাই পরিচিত। এই রোজায় স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা অনেকেই ইতোমধ্যে এই পানীয়কে নিজ নিজ খাদ্য তালিকায় অন্তর্ভূক্ত করেছেন। তবে যারা এখনো এই পানীয়টির সাথে পরিপূর্নভাবে পরিচয় লাভ করেননি তাদের জন্য আমরা ইতোমধ্যে এর উপকারিতা ও কিছু সতর্কতা নিয়ে আলোচনা করেছি। আর আজকে আমরা আলোচনা করব ঘরেই সুস্বাদু গ্রিন জুস তৈরির ৪টি সহজ রেসিপি নিয়ে। আপনি যদি প্রথমবারের মত এই জুসটি খাওয়া শুরু করতে চান তবে নিচে আলোচিত রেসিপিগুলো থেকে করতে পারেন।
১। সবুজ আপেল ও আদার জুস
উপকরণ
দুটি লেবু খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কাটা
২টি টাটকা সবুজ আপেল ছোট টুকরো করে কাটা
১টি টাটকা শশা ছোট টুকরো করে কাটা
বাঁধাকপির ১টি কচি পাতা
২-৩ ইঞ্চি পরিমান আদা
৩ কাপ পানি
প্রস্তুত প্রনালী
১। একটি হাই-স্পিডের ব্লেন্ডারে লেবু, আপেল, শসা, আদা এবং পানি ভালভাবে ব্লেন্ড না হওয়া পর্যন্ত মিক্স করুন। বাঁধাকপির পাতা দিন এবং হাই স্পিডে ব্লেন্ড করুন যতক্ষণ না সবজি ও ফলগুলো সম্পূর্ণরূপে ব্লেন্ড হয়ে তরলে রুপ নেয়।
২। ব্লেন্ড করা সবজি ও ফলগুলো একটি ছাকনিতে ছেঁকে নিন। এই জুসটি ছাকার জন্য আপনি পরিস্কার পাতলা কাপড়ও ব্যবহার করতে পারেন। জুস ভালোভাবে ছাঁকার জন্য একটি চামচ বা স্প্যাটুলা দিয়ে আলতো করে চাপ দিন।
৩। একটি বড় কাচের জগে বা বোতলে জুস ঢেলে রেফ্রিজারেটরে সংরক্ষণ করুন। জুস ২-৩ দিন ভালো থাকবে। এখন আপনার সুবিধামত সময়ে পরিমানমত পান করুন।
২। পালং শাক ও সজনে পাতার জুস
উপকরণ
১। এক মুঠো সজনে পাতা
২। এক মুঠো পালং শাক
৩। কয়েকটি আমলকী ছাড়িয়ে নেয়া
৪। আদা ১ ইঞ্চি পরিমান
৫। এক মুঠো ধনে পাতা
৬। ১টা লেবু
৭। ১ চা চামচ জিরা
প্রস্তুত প্রনালী
১। সব উপকরনগুলো ভালো করে ধুয়ে কেটে নিন। একটি ব্লেন্ডারে লেবু বাদে সব উপকরণ ও পরিমানমত পানি দিয়ে ব্লেন্ড করুন।
২। থেমে থেমে কিছুটা সময় নিয়ে ব্লেন্ড করুন যাতে শাক পাতা আস্ত না থেকে যায়। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে জুসটি একটি ছাকনি বা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিন। চামুচ দিয়ে নেড়ে নেড়ে জুস ভালোভাবে বের করে নিয়ে অবশিষ্ট অংশটুকু ফেলে দিন।
৩। জুসে লেবুর রস মিশিয়ে নিন। চাইলে পিঙ্ক সল্টও দিতে পারেন। এই গ্রিন জুসটি সবচেয়ে উপকারী জুসগুলোর একটি।
গ্রিন জুস উপকরন নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখা উচিত, কোনো উপকরন আপনার শরীরে সমস্যা তৈরি করছে কিনা। স্বাদ বাড়ানোর জন্য পরিমাণমত তালমিছরিও যুক্ত করতে পারেন।
৩। বিভিন্ন রকম পাতার জুস
উপকরণ
১। থানকুনি পাতা, ধনেপাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, পালং শাক, তুলসি পাতা
২। জনপ্রতি ৩-৪টি আমলকী
৩। সামান্য পরিমান আদা
৪। ১ চা চামচ পরিমান জিরা
৫। হিমালয়ান সল্ট/বিট লবণ (পরিমাণমতো)
৬। লেবুর রস, মধু বা গুড় (ঐচ্ছিক)
প্রস্তুত প্রনালী
১। প্রথমে সবুজ পাতাগুলো ভালোভাবে পানিতে ধুয়ে ছোট ছোট করে কেটে নিন। কাঁচা পাতা খেলে অনেকের বদ হজমের সমস্যা হতে পারে। তাই এই পাতাগুলোকে পানির মধ্যে ৩ থেকে ৪ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন।
২। আদা সহ শাক পাতা ও আমলকীগুলো এক গ্লাস পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিন। ভালোমত মিহি করতে থেমে থেমে ব্লেন্ড করুন।
৩। একটি ছাকনি বা পাতলা কাপড়ে তরলটি ছেঁকে জুস ও পাতার অবশিষ্ট অংশ আলাদা করে নিন।
৪। জুসটির স্বাদ বাড়ানোর জন্য লেবুর রস ও পরিমানমত হিমালয়ান সল্ট/বিট লবণ মেশাতে পারেন। অথবা অরগ্যানিক মধু বা গুড়ও মেশাতে পারেন। পুষ্টিবিদদের মতে এই জাদুকরি পানীয়টি ৩০০টি রোগ থেকে আপনাকে নিরাপদ রাখতে পারে।
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







