ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১০:৫৭:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

লকেটের দিকে রং ছুড়ে মারলো অজ্ঞাত ব্যক্তিরা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ২৮ মার্চ ২০২১ রবিবার

লকেটের দিকে রং ছুড়ে মারলো অজ্ঞাত ব্যক্তিরা

লকেটের দিকে রং ছুড়ে মারলো অজ্ঞাত ব্যক্তিরা

ভারতে বিধানসভা নির্বাচন নিয়ে ব্যাপক তোরজোর চলছে। এরই মধ্যে ভোটপ্রচারে গিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হাতে আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের হুগলির চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার চোখে ‘বিষাক্ত’ রং ছুড়ে মারা হল। যদিও লকেটের দাবি, তৃণমূলের লোকজনই রং ছুড়েছেন। এ নিয়ে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছেন তিনি।

শনিবার সাংবাদিকদের কাছে গোটা ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন লকেট। যদিও লকেটের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, চুঁচুড়ায় বিপুল ভোটে হেরে যাবেন জেনেই নাটক করছেন লকেট। বিজেপি-র লোকরাই তার দিকে রং ছুড়েছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ হুগলির চুঁচুড়ায় ভোটের প্রচারে যান লকেট। রবীন্দ্রনগরের কালীতলায় একটি টোটো চড়ে প্রচার করছিলেন তিনি।

আনন্দবাজার পত্রিকাকে লকেট বলেন, রবীন্দ্রনগরের কালীতলা এলাকায় প্রচারের সময় দেখি, বসন্ত উৎসবের কোনও অনুষ্ঠান চলছে। সেখানকার মহিলারা আমাকে রং মাখানোর অনুরোধ করেন। তাদের কাছে যেতেই ভিড়ের মধ্যে থেকে তৃণমূলের ব্যাজ লাগানো ২-৩ জন আমাকে লক্ষ্য করে রং ছোড়ে। অ্যাসিডের মতো ডান চোখ জ্বালা করতে থাকে। বোতল থেকে জল দিলেও তা কমেনি। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজও করে।

গোটা ঘটনায় রীতিমতো বিহ্বল লকেট। শাড়ির আঁচলে মুখ ঢেকে কান্নাজড়ানো গলায় তিনি বলেন, ভাবতেই পারি না আমাদের এখানে একজন মহিলার উপরে এ ভাবে কেউ রং ছুড়বে। কোনও মহিলাকে এ ভাবে আক্রমণ করে?

এই ঘটনায় কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছেন লকেট। প্রচারে বাধা দেওয়াসহ তার শ্লীলতাহানির উদ্দেশ্যেই এ কাজ করা হয়েছে বলে অভিযোগ তার।