লতা মঙ্গেশকরের মুখাগ্নি করলেন ভাই হৃদয়নাথ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
৯২ বছর বয়সে মৃত্যু ‘ভারতরত্ন’ লতার। ফাইল চিত্র।
ভারতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হলো লতা মঙ্গেশকরের। ভারতের প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মরদেহে শ্রদ্ধাজ্ঞাপন হয় রাষ্ট্রপতির পক্ষ থেকেও। লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মরদেহের মুখাগ্নি করেন। রোববার সকালে (৬ ফেব্রুয়ারি) ৯২ বছরে বয়সে প্রয়াত হন সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
লতা মঙ্গেশকরের অন্তিমযাত্রায় দেখা গেছে মানুষের ঢল। হাজার হাজার ভক্ত, অনুরাগী ছুটে এসেছেন প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে, শ্রদ্ধা জানাতে। মানুষের চাপ সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীকেও হিমশিম খেতে হয়েছে।
শেষবারের মতো লতা মঙ্গেশকরের মরদেহে শ্রদ্ধা জানাতে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়াত শিল্পীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি মাথা নিচু করে প্রণাম করেন তিনি। এরপর ভারতের রাজনীতি, সিনেমা ও
সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, লেখক জাভেদ আখতার, ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকার, আমির খান, রণবীর কাপুরের মতো তারকারা।
১৯৪২ সালে বাবার মৃত্যুর পর তার জীবনে দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল। ১৩ বছর বয়সে পরিবারের দায়িত্ব এসে পড়েছিল লতা মঙ্গেশকরের ওপর।
গান গেয়ে মানুষের হৃদয়ে রাজত্ব করা লতা মঙ্গেশকর ভূষিত হয়েছেন বহু পুরস্কারে। সেরা গান উপহার দিয়ে কোটি কোটি মানুষের মনে জায়গা করে রেখেছেন লতা মঙ্গেশকর।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










