লিঙ্গভিত্তিক বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধের আহবান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
ডিজিটাল ও নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিতকরণ এবং লিঙ্গভিত্তিক বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধের আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা।
শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠদের দ্বারা শাসিত না হয়ে বরং "কাউকে পিছনে না ফেলার" (এলএনওবি) নীতির আলোকে এটি সকলের জন্য উন্মুক্ত থাকার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর ওয়াইডব্লিউসিএতে ভয়েসেস ফর ইন্টারেক্টিভ চয়েস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট (ভয়েস) এর আয়োজনে প্রমোটিং ডিজিটাল এন্ড সিভিক স্পেস এন্ড কমবেটিং জেন্ডার ডিসইনফরমেশন শীর্ষক নেটওয়ার্কিং সভায় বিশিষ্টজনেরা একথা বলেন। আলোচনায় অংশ নেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ, গবেষক রেজাউর রহমান লেনিন, ড. মুহাম্মদ রফিকুজ্জামান, নারীপক্ষের ফেরদৌসী আখতার, মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের হিউম্যান রাইটস ভায়োলেসন্স প্রজেক্টের প্রজেক্ট কোর্ডিনেটর নুরুনবী শান্ত, মানবাধিকার সংগঠন স্পার্ক-এর জেন্ডার লিড ডালিয়া চাকমা, বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ সাংবাদিক উদিসা ইসলাম, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক শারমিন উর নাহার, নাগরিক উদ্যোগ-এর প্রকল্প ব্যবস্থাপক নাদিরা পারভীন, চ্যানেল২৪ এর সিনিয়র রিপোর্টার জিনিয়া কবির সূচনা, জাহিদা পারভেজ ছন্দা, ভয়েসস ফর ইন্টারঅ্যাকটিভ চয়েস অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ভয়েস) এর প্রোগ্রাম উপ পরিচালক মুশাররাত মাহেরা
প্রমুখ । প্রবন্ধ উপস্থাপন করেন ভয়েসস ফর ইন্টারঅ্যাকটিভ চয়েস অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ভয়েস) এর প্রকল্প ব্যবস্থাপক প্রমিতি প্রভা চৌধুরী।
আলোচনায় বাংলাদেশের বিভিন্ন শাসনামলে আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রান্তিককরণের বিষয়টি তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার পাশাপাশি শৈশব থেকেই সামাজিকভাবে বঞ্চিত গোষ্ঠীর প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
বক্তারা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের পাঠ্যসূচিতে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক দায়িত্ব সংক্রান্ত পাঠ সংযোজনের আহ্বান জানান।
আহমেদ স্বপন মাহমুদ বলেন, "সাংবাদিক, এনজিও, সিএসও, ডিজিটাল অধিকার কর্মী এবং মানবাধিকার রক্ষাকারীদের একত্রিত হতে হবে, তথ্য আদান প্রদান করতে হবে, সফল কৌশল তুলে ধরতে হবে। ডিজইনফরমেশন প্রতিরোধ এবং বাকস্বাধীনতা রক্ষা করার চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে হবে।
প্রমিতি প্রভা চৌধুরী সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর সহিংসতা এবং জেন্ডার ডিজইনফরমেশনের উল্লেখযোগ্য ঘটনা উপস্থাপন করে বলেন, "রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় উভয় পক্ষ থেকে বাকস্বাধীনতা হুমকির মুখে, তা রক্ষা করতে একটি ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। বিভিন্ন অংশীদাররা একত্রিত হলে অনলাইনে এবং অফলাইনে বাকস্বাধীনতা এবং জেন্ডার সমতা রক্ষা করতে সক্ষম হবেন।"
তিনি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের কয়েকটি ঘটনা তুলে ধরেন।
তিনি বলেন, এর ফলে গণতন্ত্রের ব্যাপারটাও প্রশ্নবোধক থেকে যায়।
নুরুনবী শান্ত বলেন, ট্রান্সজেন্ডার পুলিশের কাছে তার প্রতি অন্যায়ের অভিযোগ করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে। এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হয়।
বক্তারা উল্লেখ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী বর্তমানে সমাজে বিদ্যমান বিভেদকে আরও তীব্র করার চেষ্টা করছে, যা মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও "কাউকে ক্ষতি না করার" নীতির শিক্ষা প্রয়োজন। অংশগ্রহণকারীরা বিদ্যালয়ভিত্তিক সচেতনতা কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। যা প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন, লিঙ্গভিত্তিক বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধ এবং সকলের জন্য নিরাপদ ডিজিটাল ও নাগরিক পরিসর নিশ্চিত করতে সহায়ক হবে।
- জামিন মেলেনি, কারাগারেই থাকছেন বিদিশা এরশাদ
- সর্দি-কাশি থেকে ডেঙ্গু, শিশুকে যেভাবে রাখবেন সুরক্ষিত
- বেসরকারি সংস্থায় ১৫০ পদে চাকরির সুযোগ
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- নেপালে বন্যায় ৪৩ হাজার নারী ও কিশোরীর জরুরি সহায়তা প্রয়োজন
- বাবা-মায়ের নাম বদলে পরিচিতি পেয়েছেন যেসব অভিনেত্রী
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০
- নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
- দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু
- ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
- নারী টি-২০: র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
- নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের ভবিষ্যৎ কী?
- গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক: প্রধানমন্ত্রী
- চুরি হওয়া ফোন ফেরত পাওয়ার উপায়
- নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ৯৫৫, নিখোঁজ ৪৪৭১
- নারী টি-২০: র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
- সরকারি চাকরিজীবীদের বেতন কোন ধাপে বাড়বে কত শতাংশ
- অকালে চুল পাকা রোধ করতে ৪ ঘরোয়া উপায়
- রাজশাহীতে রেললাইনে ভাঙন, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- সাংবাদিকদের চাকরি দেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি
- তিন মাস নিষেধাজ্ঞার পর আজ খুলেছে সুন্দরবন
- আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়!
- `লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে`
- ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি
- নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের ভবিষ্যৎ কী?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০
- গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক: প্রধানমন্ত্রী




