শান্তি প্রক্রিয়ায় ভূমিকা রাখতে নারীদের প্রতি জাতিসঙ্ঘের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় নারীদের পূর্ণাঙ্গ, সমান এবং অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। দেশটির সহিংসতা নিরসনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টার কথা উল্লেখ না করেই পরিষদ এমন আহ্বান জানায়। খবর এএফপি’র।
পরিষদের এক বিবৃতিতে বলা হয়, ‘জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা বলেছে, আফগানিস্তানের আস্থা থাকা শান্তি প্রক্রিয়ায় তাদের নেতৃত্ব অন্তর্ভূক্ত করার মাধ্যমে একটি টেকসই শান্তি অর্জিত হতে পারে। আর এই শান্তি প্রক্রিয়ার লক্ষ্য হচ্ছে একটি স্থায়ী ও ব্যাপক অস্ত্রবিরতি পালন নিশ্চিত করা।’
আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানোর কঠোর নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদ।
এক্ষেত্রে বিশেষ কোনো গ্রুপের নাম উল্লেখ না করে পরিষদ জানায়, এর সদস্যরা আফগানিস্তান ও এ অঞ্চলে সন্ত্রাসবাদের হুমকির ব্যাপারে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদের সদস্যরা সহিংসতা হ্রাসসহ আস্থা গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ খুঁজে বের করতে আলোচনার ব্যাপারে বিভিন্ন দলকে দৃঢ়ভাবে উৎসাহিত করে।
আফগান সংবাদমাধ্যমে প্রকাশিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেনের একটি চিঠির ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন সম্প্রতি একটি ‘অন্তর্ভূক্তিমূলক নতুন সরকার’ গঠনসহ কাবুলের বিভিন্ন কর্তৃপক্ষ এবং তালেবানের কাছে একটি খসড়া শান্তি চুক্তিপত্র জমা দিয়েছে।
এই পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র তুরস্কে একটি আন্ত-আফগান বৈঠকের প্রস্তাব দিয়েছে এবং তারা জাতিসঙ্ঘের পৃষ্ঠপোষকতায় মন্ত্রী পর্যায়ের একটি সম্মেলনের আয়োজন করছে। আফগানিস্তানের ভবিষ্যত বিষয়ে ‘একটি ঐক্যবন্ধ দৃষ্টিভঙ্গি পোষণে আয়োজন করা এই সম্মেলনের জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ও ইরান একত্রে আলোচনায় বসতে যাচ্ছে।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










