শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাসের সহধর্মিণী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো ও শান্তিপূর্ণ এবং ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে আফরোজা আব্বাস বলেন, “এখন পর্যন্ত যেভাবে ভোট হচ্ছে, তাতে আমরা আশাবাদী। মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিচ্ছে। ইনশাআল্লাহ, আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব।”
তিনি আরও বলেন, ভোট কেন্দ্র দখলের অভিযোগ যে কেউই করতে পারে, তবে মূল বিষয় হলো ভোটারদের উপস্থিতি বাড়ছে এবং সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। “অভিযোগ বড় নয়, সুষ্ঠুভাবে ভোট হওয়াটাই বড় কথা। এই ধারা অব্যাহত থাকলে ধানের শীষের প্রতিটি প্রার্থীও বিপুল ভোটে জয়ী হবে বলে আমরা আশা করছি।”
এদিন সকাল থেকেই ঢাকা-৮ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটকেন্দ্রের নিরাপত্তা বজায় রাখতে সতর্ক অবস্থানে ছিলেন।
নির্বাচন প্রক্রিয়ার প্রথম দিকে মির্জা আব্বাস মহিলা কলেজে শাপলাকলির পোলিং এজেন্ট মোস্তফাকে কেন্দ্রের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ আসে। সকাল ৭টার পর পোলিং এজেন্টরা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারলেও মোস্তফা ঢুকতে পারেননি। পরে সকাল ৭টা ৪০ মিনিটে সেনাবাহিনীর হস্তক্ষেপে তিনি কেন্দ্রে প্রবেশ করতে সক্ষম হন।
এই ভোট কেন্দ্র ছাড়াও ঢাকার অন্যান্য কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং ভোটাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরাপদ রাখতে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা