ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১০:২৭:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

শিশুতোষ ছড়া

গোলাম নবী পান্না | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:১২ এএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার

রাতের আকাশ তারার মেলা,
চাঁদ জুড়ে দেয় আলোর খেলা।
জোনাক জ্বলে ঝিকিমিকি,
ঝিঁঝিঁ পোকাও ডাকে ঠিকই।
জলে-স্থলে লাফিয়ে ঠ্যাঙ---
ব্যাঙ ডেকে যায় ঘ্যাঙর ঘ্যাঙ।
শুনে এসব খোকন সোনা
রাতের প্রহর চলছে গোনা।
আঁচল ছায়া মায়ের আদর,
পেয়ে এমন সুখের চাদর---
সেই চাদরে মুড়িয়ে শেষে,
ঠাঁই করে নেয় ঘুমের দেশে।
ঘুম ঘুম ঘুম ঘুমের ঘোরে---
আলসেমি ঘুম কাটে ভোরে।