শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা ‘বাস্তবায়ন করা কঠিন’
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করা “অত্যন্ত কঠিন” বলে মন্তব্য করেছে গুগল। প্রযুক্তি জায়ান্টটির মতে, সরকারের নতুন আইন বাস্তবে শিশুদের অনলাইন নিরাপত্তা বাড়াবে না, বরং “অপ্রত্যাশিত প্রভাব” পড়তে পারে।
ডিসেম্বরে কার্যকর হতে যাওয়া এই আইনের মাধ্যমে অস্ট্রেলিয়া হবে বিশ্বের প্রথম দেশ, যেখানে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রবেশ নিষিদ্ধ করা হবে। তবে আইন অনুযায়ী, প্ল্যাটফর্মগুলোকে সরাসরি বয়স যাচাই করতে হবে না। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্যবহারকারীর আচরণগত তথ্য ব্যবহার করে বয়স অনুমান করতে বলা হয়েছে।
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে অনলাইন নিরাপত্তা বিষয়ে এক শুনানিতে ইউটিউবের সরকারি বিষয়ক ব্যবস্থাপক র্যাচেল লর্ড বলেন, “সরকারের উদ্যোগটি ভালো উদ্দেশ্যে নেওয়া হলেও এটি শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। বরং এতে কিছু অনিচ্ছাকৃত ফলাফল দেখা দিতে পারে।”
তিনি আরও যোগ করেন, “এই আইন কার্যকর করা যেমন কঠিন হবে, তেমনি এটি শিশুদের অনলাইন ঝুঁকি থেকেও পুরোপুরি রক্ষা করতে পারবে না।”
গুগলের অস্ট্রেলিয়া বিষয়ক কর্মকর্তা স্টেফ লাভেট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে গুগলের সহকর্মীরা এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন। বিশেষ করে আগামী সপ্তাহে যখন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।
চলতি বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়া ইউটিউবকে এই আইনটির আওতায় অন্তর্ভুক্ত করে। আগে শিক্ষক ও শিক্ষার্থীদের জনপ্রিয়তার কারণে ইউটিউবকে ছাড় দেওয়া হয়েছিল। গুগল অবশ্য যুক্তি দিয়েছে, ইউটিউব মূলত ভিডিও শেয়ারিং সাইট। এটি সরাসরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়।
র্যাচেল লর্ড বলেন, “ভালোভাবে প্রণীত আইন অনলাইনে শিশুদের নিরাপত্তা বাড়াতে পারে। তবে শিশুদের সুরক্ষার উপায় তাদের ইন্টারনেট থেকে দূরে রাখা নয়। বরং প্রযুক্তিগত নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করে শিশু ও অভিভাবকদের সচেতন করা জরুরি।”
অস্ট্রেলিয়া সরকারের উদ্বেগের বিষয় হলো, সোশ্যাল মিডিয়া কিশোর–কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সে কারণেই দেশটি ২০২৪ সালের নভেম্বরে অনলাইন সেফটি সংশোধনী আইন পাস করে। নতুন আইন অনুযায়ী, ২০২৫ সালের ১০ ডিসেম্বরের মধ্যে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করতে হবে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


