ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৬:২৯:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

শীতের তীব্রতা কমছে, বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারাদেশই গত তিনদিন কুয়াশা, হিমেল হাওয়া ও তীব্র শীতের কবলে পড়েছিল। আজও সেসব রয়েছে, তবে মাত্রা কমেছে। এদিকে ঢাকার আকাশে সকালেই রোদের দেখা মিলেছে। শীতের তীব্রতাও গত দুদিনের তুলনায় কম। আবহাওয়াবিদরা বলছেন, দেশের অনেক এলাকায় গড়ে বাড়ছে তাপমাত্রা। কমে আসছে শৈত্যপ্রবাহের এলাকাও।আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে।

তবে ব্যতিক্রম দেশের উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের কন্যা খ্যাত এই জেলায় গত ৩ দিন ধরে বিরাজ করছে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।বুধবার জেলার তেঁতুলিয়া উপজেলায় সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

-জেডসি