ঢাকা, রবিবার ২০, সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪২:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এশিয়ান গেমস:সেমিফাইনালে ভারতের কাছে হারলো বাংলাদেশ আজ থেকে একাদশে ভর্তিযুদ্ধ শুরু, যেভাবে আবেদন করবেন সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন এশিয়ান গেমস: সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনায় আটক ৩ পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ ৪ জনের প্রাণহানী

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে ভারত নারী ক্রিকেট দল। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। শেফালি ভার্মার সেঞ্চুরিতে ভর করে তুলে ফেলে ৪ উইকেট খুইয়ে তুলে ফেলে ১৯৫ রান।

ইনিংসের শুরুর দিকেই বড় এক মাইলফলক স্পর্শ করেন স্মৃতি মান্ধানা। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান তিনি। ৮ রান করেই নিউজিল্যান্ডের সুজি বেটসকে পেছনে ফেলেন তিনি। বেটসের রান ছিল ৪৭৫৮, মান্ধানার রান দাঁড়ায় ৪৭৬৫।

তবে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি মান্ধানা। স্পিনার নাহিদা আক্তারের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে বিদায় নেন তিনি। মিড উইকেটে সোবহানা মোস্তারির হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে ১৯ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই ওপেনার। ততক্ষণে অবশ্য ভালো শুরু পেয়ে যায় ভারত।

এই উইকেট হারানোর পরও রানের গতি কমেনি। উইকেটের অন্য প্রান্তে ঝড় তোলেন শেফালি। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। এশিয়া কাপের সেমিফাইনালেও বাংলাদেশের বিপক্ষে ফিফটি করেছিলেন এই ব্যাটার।

দশ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে ৯৭ রান। এরপর বিদায় নেন গুনালান কমলিনী। বেশ কয়েকটি ডট বল খেলার পর সানজিদার বলে স্লগ সুইপ খেলতে গিয়ে রাবেয়ার হাতে ধরা পড়েন তিনি। মাত্র ১০ বলে তিন রান করেন কমলিনী।

এরপরও থামেননি শেফালি। ফিফটির পর সেঞ্চুরির দিকে এগিয়ে যান তিনি। পনেরো ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে ১৫০ রান। তখন ৩৮ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন শেফালি। তাকে সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক হারমানপ্রীত কৌর, তার রান তখন ২৭।

অধিনায়ক হারমানপ্রীত শেষ পর্যন্ত স্পিনার রাবেয়ার বলে আউট হন তিনি। ৩৩ বলে ৪০ রান করেন এই অধিনায়ক। ইনিংসের ১৯তম ওভারে সেঞ্চুরির দেখা পেয়ে যান শেফালি। ভারত চড়ে বসে রানের পাহাড়ে।