ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ০:৪৯:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

শৈত্যপ্রবাহের সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগের দুই-এক স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে সামান্য বৃষ্টি হতে পারে। এতে শীতের কাঁপুনি আরো বাড়তে পারে।সোমবারের (২০ জানুয়ারি) পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। সেটা শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

রবিবার (১৯ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, কুয়াশা ও মেঘ কম থাকায় তাপমাত্রা বেড়ে গেছে। তবে ইতোমধ্যে মেঘের একটি প্রবাহ বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। তা আরো বিস্তৃত হয়ে ওই এলাকার কিছু কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামাতে পারে। ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের বেশির ভাগ এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। আগামী মঙ্গলবার থেকে আবারো তাপমাত্রা কমে শীত নামতে পারে।

এদিকে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী ২ দিনে রাতের শেষ দিকে তাপমাত্রা কমতে পারে। তার পরবর্তী ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

-জেডসি