শৈত্যপ্রবাহের সাথে বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ডিসেম্বরের পর আবারো দেশজুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।এই শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে। এতে শীতের কাঁপুনি আরো বাড়তে পারে। আগামীকাল বুধ ও পরদিন বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে সামান্য বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সারাদেশে মোটামুটি শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাংশে এবং নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা আরো একটু কমতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, মেঘ সরে যাওয়ায় সূর্যের আলো বেশি পাওয়া যাচ্ছে। এই কারণে দেশের বেশির ভাগ স্থানে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ছে। তবে রাতের তাপমাত্রা আরো কমতে পারে। বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চলতি জানুয়ারি মাসে সারাদেশে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথম দফায় সোমবার থেকে একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর মাসের মাঝামাঝি সময়ে মাঝারি মাত্রার একটি এবং মাসের শেষ সপ্তাহে একটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন এলাকায়।
এদিকে শৈত্যপ্রবাহের কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে দিনের বেশিরভাগ সময়। তীব্র শীতে সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, জ্বর ও কাশিতে। নীলফামারীর সৈয়দপুর সরকারি হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এছাড়া কুয়াশার কারণে পদ্মা ও মেঘনায় নৌযান ও ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









