ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১২:৪০:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় পাঁচ নারীসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

শ্রীলঙ্কার পার্বত্য অঞ্চলীয় পাসসারায় বাস দুর্ঘটনায় পাঁচ নারীসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ বলছে, গত ১৬ বছরের মধ্যে এটি দেশটিতে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

শনিবার পুলিশ জানিয়েছে, সরু রাস্তায় সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করলে ব্যক্তি মালিকানাধীন বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে। নিহতদের মধ্যে পাঁচজন নারী এবং আটজন পুরুষ রয়েছে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে।

পুলিশের মুখপাত্র অজিথ রোহানা বলেছেন, সিসিটিভি ফুটেজে দেখে মনে হয়েছে বাস চালকের অবহেলা রয়েছে। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।

শ্রীলঙ্কায় ২০০৫ সালের এপ্রিল মাসের পর এটাই সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। তখন একটি বাসের চালক লেভেল ক্রসিং পাড় হওয়ার সময় সেটিকে ধাক্কা দেয় চলন্ত ট্রেন। এ ঘটনায় ৩৭ জন নিহত হয়। তবে বাস চালক প্রাণে বেঁচে যান।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় প্রতি বছর গড়ে ৩ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এর ফলে শ্রীলঙ্কার সড়ক বিশ্বের অন্যতম বিপজ্জনক বলে গণ্য করা হয়।

-জেডসি