ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৩:৪৬:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো

সংবাদপত্রে ঈদের ছুটি ২১-২৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংবাদপত্রের জন্য ঈদের ছুটি ঘোষণা করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
মঙ্গলবার নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংবাদপত্রে ঈদের ছুটি থাকবে ২১, ২২ ও ২৩ এপ্রিল। এ কারণে ২২, ২৩ ও ২৪ এপ্রিল কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

তবে যদি ২৩ এপ্রিল ঈদ উদযাপিত হয় তাহলে ছুটি ২৪ এপ্রিল পর্যন্ত বাড়বে। সেক্ষেত্রে  ২২, ২৩, ২৪ ও ২৫ এপ্রিল কোনো পত্রিকা প্রকাশিত হবে না।