সন্তানের আত্মহত্যায় মেটার বিরুদ্ধে মায়ের মামলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘মেটা’ ও ‘স্ন্যাপ’-এর বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের কানেটিকাটের অঙ্গরাজ্যের এক মা। গত বছর যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের এনফিল্ড শহরে বসবাসকারী ১১ বছর বয়সি সেলিনা রডিগুয়েজ আত্মহত্যা করে। তার এই আত্মহত্যার জন্য তার মা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপজ্জনক ফিচারকে দায়ী করেছে।
শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক মাধ্যমগুলোর বিরূপ প্রভাব নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এলো এই মামলার খবর। জানা গেছে, এ দুই প্রতিষ্ঠানের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতি আসক্তিই সন্তানের আত্মহত্যার মূল কারণ বলে অভিযোগ তুলেছেন তিনি।
সেলেনা রডরিগেজের মা’র পক্ষে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা দায়ের করেছে ‘স্যোশাল মিডিয়া ভিকটিমস ল সেন্টার (এসএমভিএলসি) নামের একটি সংগঠন। বিবৃতি সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সেলেনা ‘চরমভাবে’ ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটে আসক্ত ছিলেন।
একাধিকবার সন্তানের ডিভাইস জব্দ করেছিলেন মা। কিন্তু সামজিক মাধ্যম ব্যবহারের জন্য সেলেনা পালিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে।
২০২১ সালের ২১ জুলাই জীবনাবসান ঘটানোর আগের কয়েক মাস হতাশায় ভুগেছেন সেলেনা, রাতে ঘুম হতো না ওই শিশুর। কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর সামাজিক মাধ্যমের প্রতি আরও বেশি আসক্ত হয়ে পড়েন তিনি।
এ ছাড়াও স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সেলেনা একাধিকবার যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলেও অভিযোগ উঠে এসেছে মামলায়।
ক্যালিফোর্নিয়ার আদালতে দায়েরকৃত মামলায় মেটা ও স্ন্যাপের বিরুদ্ধে আনা অভিযোগ বলছে, উভয় প্রতিষ্ঠান ‘জেনেশুনে ও ইচ্ছাকৃতভাবে’ এমন পণ্য তৈরি করে বাজারজাত করেছে, যা ‘উল্লেখযোগ্য’সংখ্যক অপ্রাপ্তবয়স্কের জন্য ক্ষতিকর।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান










