সপ্তাহে দুইবার সবার করোনা টেস্টের সুযোগ যুক্তরাজ্যে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
পরীক্ষামূলক কর্মসূচি সম্প্রসারণের অংশ হিসেবে শুক্রবার থেকে এক সপ্তাহে সবাইকে দুটি র্যাপিড করোনাভাইরাস টেস্ট করার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার।
বিবিসি জানায়, ৩০ মিনিটের মধ্যে ফলাফল জানা যায় এমন ল্যাটেরাল ফ্লো টেস্ট কিট বিনামূল্যে সরবরাহ করা হবে এ সময়।
ইতিমধ্যে বিদ্যালয় শিক্ষার্থী, তাদের পরিবার ও যারা বাড়ির বাইরে গিয়ে কাজ করেন তাদের এ টেস্টের সুযোগ দেওয়া হয়েছে।
দেশটির স্বাস্থ্যসচিব জানান, সামনের প্রকোপ রুখতে তাদের এ সিদ্ধান্ত। তবে সমালোচকেরা বলছেন, এতে অর্থের অপচয়ের ঝুঁকি রয়েছে।
৯ এপ্রিল থেকে টিকা দেওয়ার এ পরিকল্পনার প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি জানান, টিকাদানের অগ্রগতির পথ ধরে নিষেধাজ্ঞা শিথিল হবে সামনে।
এ দিকে ১২ এপ্রিল থেকে লকডাউন সহজ করার পরিকল্পনা করেছে ইংল্যান্ড। এর আওতায় অপরিহার্য নয় এমন দোকান, রেস্টুরেন্টে বসে খাবার গ্রহণ চালু হতে পারে। এ ছাড়া জনসমাবেশ ও আন্তর্জাতিক ভ্রমণকে কেন্দ্র করে করোনাভাইরাস পাসপোর্ট ও ট্রাফিক লাইট ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে।
মার্চে বিদ্যালয়গুলো খুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে বছরের শুরুতে মাধ্যমিক শিক্ষার্থী ও বিদ্যালয় কর্মকর্তাদের করোনা টেস্ট শুরু হয়। ফেব্রুয়ারিতে যা বাড়িয়ে সব বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি পরিবারকে যুক্ত করা হয়।
ল্যাটেরাল ফ্লো টেস্টে ফলাফল পজিটিভ আসলে শনাক্ত ব্যক্তিকে সেলফ-আইসোলেশনে যেতে হবে। এর পিসিআর টেস্ট করতে হবে।
যুক্তরাজ্যে এ পর্যন্ত ৪৩ লাখ ৫৯ হাজার ৩৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৮৩৬ জন।
-জেডসি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











