ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৬:১০:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

সব হাসপাতালে ২৪ ঘন্টা ডেলিভারি সুবিধা চালু হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৯ এএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার

দেশের সকল সরকারি হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য ২৪ ঘন্টা সার্বক্ষণিক ডেলিভারি সুবিধার চালুর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় নবজাতক স্বাস্থ্য কেন্দ্র কর্তৃক আয়োজিত ‘বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস-২০১৯’ উপলক্ষে আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে শিশু মৃত্যুহার কমিয়ে আনা প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের ২০৩০ সালের মধ্যে প্রিম্যাচুউরড এ শিশু মৃত্যুহারের লক্ষ্যমাত্রা ১২ দেয়া আছে। স্বাস্থ্যসেবা খাতের সবাই সঠিকভাবে সঠিক কাজটি করলে এই অপরিণত শিশু মৃত্যু হারের লক্ষ্যমাত্রা আগামী ২ বছরেই অর্জন করা সম্ভব হবে।

তিনি বলেন, এক্ষেত্রে দেশের সব সরকারি হাসপাতালেই গর্ভবতী মায়েদের জন্য ২৪ ঘন্টা ডেলিভারি সুবিধাও রাখা হবে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে নার্সিং ও মিডওয়াইফারি এর মহাপরিচালক আলম আরা বেগম, পরিকল্পনা শাখার যুগ্মপ্রধান ডা. আ এ মো মহিউদ্দীন ওসমানী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বার্দন জাং রানা, ইউনিসেফ এর বাংলাদেশ প্রতিনিধি তমু হজুমি, ইউএসএইড এর প্রতিনিধি জারসাস সিধা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, বিশ্বে প্রতিবছর ১৫ মিলিয়ন মানুষ অকালে জন্ম নেয়। এর ফলে প্রচুর সংখ্যক শিশু অপরিণতি বয়সেই মারা যায়। আমাদের দেশেও ৩১ ভাগ শিশু অপরিণত বয়সে জন্মের কারণেই মারা যাচ্ছে। এই মৃত্যু রোধ করতে মায়েদের ক্যাঙ্গারু সেবা দিতে হবে।