ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৮:৫৩:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

সস্ত্রীক আমিরাত সফরে ইসরায়েলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজগ। সফরে তার স্ত্রী সঙ্গে রয়েছেন। আবুধাবি ও তেল আবিব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এক বছর পার হওয়ার পর রবিবার তিনি এই সফরে গেলেন। 

ইসরায়েলের সরকারী কেএএন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে,  আবুধাবি বিমানবন্দরে পৌঁছালে হারজোগ এবং তার স্ত্রীকে স্বাগত জানান আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ।

সংযুক্ত আরব আমিরাতে রওয়ানা দেওয়ার আগে হারজগ জানান, আবুধাবির যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদের ব্যক্তিগত আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন এবং সেখানে অবস্থানকালে আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হবে। হারজগ দাবি করেন, তিনি পুরো অঞ্চলের জন্য শান্তির বার্তা বয়ে নিয়ে যাচ্ছেন।   
হারজগ এমন সময় এই শান্তির বার্তা বহনের দাবি করছেন যখন সংযুক্ত আরব আমিরাত দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর আগ্রাসন ও বর্বরতা বাড়িয়ে দিয়েছে। 

ইসরায়েল সম্প্রতি ঘোষণা করে যে, ইয়েমেনের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনে এগিয়ে আসতে পারে ইসরায়েল। এ ছাড়া, গত ১৮ জানুয়ারি আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোহিতা দেওয়ার প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। 

সূত্র : পার্সটুডে, আনাদুলু অ্যাজেন্সি