সাংবাদিক মিথিলা ফারজানাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার
সাংবাদিক মিথিলা ফারজানা। ছবি: ফেসবুক
একাত্তর টেলিভিশনের সাংবাদিক মিথিলা ফারজানাকে (মোবাশ্বিরা ফারজানা মিথিলা) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তিনি একাত্তর টেলিভিশনে হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স পদে কাজ করছেন।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক/কাউন্সেলর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
পদটি হবে গ্রেড-৫ বা উপসচিব পদমর্যাদার। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
এ বিষয়ে ফারজানা মিথিলা গণমাধ্যমকে জানান, তার কাজ হবে যে দেশে নিয়োগ দেওয়া হবে, সেখানে বাংলাদেশের পক্ষে জনমত গঠন করা। বাংলাদেশের পক্ষে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা।
তিনি আরো জানান, প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেবেন। যোগ দেওয়ার পর জানা যাবে কোন দেশে নিয়োগ দেওয়া হবে। যে দেশে নিয়োগ দেওয়া হয়, সেখানে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে কাজ করবেন তিনি।
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



