সারা দেশের হাসপাতালে ১৩১৬ ডেঙ্গু রোগী ভর্তি
তাসকিনা ইয়াসমিন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
সারা দেশের হাসপাতালে ১৩১৬ ডেঙ্গু রোগী ভর্তি আছে।
সারাদেশে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৯০ হাজার ৫শ ৪৫ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজা র৯শ ৮৭ জন রোগী। আর বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১ হাজার ৩শ ১৬ জন। তবে, ডেঙ্গু প্রতিরোধের সঙ্গে সংশ্লিষ্টরা ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। নিজ বাড়ি এবং এলাকা মশামুক্ত রাখার ব্যাপারে জোর দিচ্ছেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইর্মাজেন্সী অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।
তিনি জানান, ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৪৪৮ জন, অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৮শ ৬৮ জন রোগী।
তিনি জানান, সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ২৬৭ জন। এরমধ্যে ঢাকা বাইরে আক্রান্ত হয়েছে ২০৪ জন এবং ঢাকায় আক্রান্ত হয়েছে ৬৪ জন।
ডা. আয়শা আক্তার জানান গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ১০৬ জন, রংপুর বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে ২৩ জন, সিলেট বিভাগে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এদিকে, আইইডিসিআর এর তথ্যানুযায়ী এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৮১ বলে জানানো হয়েছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







