সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৩ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। ফলে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যাও কমেছে। আজ শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৭৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যা গত এক মাসে সবচেয়ে কম। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি এই রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন এবং ঢাকার বাইরে ৪১১ জন।
ঠিক এক মাস আগে ৩১ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫৬২ জন। আর এই এক মাসের মধ্যে সবচেয়ে বেশি দুই হাজার ৪২৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত ৭ অগাস্ট। ২১ অগাস্টের পর থেকে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে।
সরকারি হিসাবে, চলতি বছর এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১৮৮৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুলাই মাসে তা এক লাফে ১৬ হাজার ২৫৩ জনে পৌঁছায়। অগাস্টে রোগীর সংখ্যা জুলাইয়ের তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ৫১ হাজার ৭৩৪ জন হয়েছে।
ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে থাকার এই প্রবণতার বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীর সংখ্যা আগের তুলনায় কমে আসছে। এতে বোঝা যাচ্ছে সারাদেশে ডেঙ্গুর প্রকপ কমতে শুরু করেছে।
তবে গত শনিবারও নতুন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কম ছিল। ওইদিন এক হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার আগের দিন ভর্তি হন ১৪৪৬ জন। গত শনিবারের পর রোগী ভর্তির সংখ্যা কিছুটা বেড়ে রোববার ভর্তি হয়েছিলেন ১২৯৯ জন, সোমবার ১২৫১ জন এবং মঙ্গলবার ১২৯৯ জন।
এ বছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ৯৬টি মৃত্যুর ঘটনার মধ্যে ৫৭ জনের মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর তাদের ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করেছে।
চলতি বছর এ পর্যন্ত মোট ৭০ হাজার ১৯৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অগাস্টেই ভর্তি হয়েছেন ৬৫ হাজার ১৫০ জন। এখন সারা দেশে বিভিন্ন হাসপাতালে ৪৮৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







