ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৬:০৯:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

সারাবিশ্বে একদিনে করোনা আক্রান্ত ৬ লাখ ৬৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৯ এপ্রিল ২০২১ শুক্রবার

সারাবিশ্ব একদিনে করোনায় নতুন করে ৬ লাখ ৬৭ হাজার আক্রান্ত

সারাবিশ্ব একদিনে করোনায় নতুন করে ৬ লাখ ৬৭ হাজার আক্রান্ত

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে সারাবিশ্বে এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ কোটি ২৭ লাখ ৩০ হাজার ছাড়ালো। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা জানিয়েছে। খবর তাসের।
ডব্লিউএইচও জানায়, গত ১৭ জানুয়ারির পর একদিনে করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যা।
৮ এপ্রিল মস্কো সময় ১৭:০৮ টায় ডব্লিউএইচও বিশ্বব্যাপী এ পর্যন্ত মোট ১৩ কোটি ২৭ লাখ ৩০ হাজার ৬৯১ জন আক্রান্তের এবং ২৮ লাখ ৮০ হাজার ৭২৬ জনের মৃত্যুর কথা জানায়।
সংস্থাটি গত ২৪ ঘণ্টায় মোট ৬ লাখ ৬৭ হাজার ২৬ জনের নতুন করে করোনায় আক্রান্তের এবং ১৩ হাজার ৪৩ জনের মারা যাওয়ার কথা জানায়।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশের কেবলমাত্র সরকারিভাবে সরবরাহ করা তথ্যের ওপর ভিত্তি করেই ডব্লিউএইচও এ উপাত্ত তৈরি করে।