সার্চে সরাসরি এআই যুক্ত করলো গুগল, এলো জেমিনি ৩
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২৪ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে বড় পদক্ষেপ নিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি তাদের নতুন এআই মডেল জেমিনি ৩ উন্মোচনের পরই সরাসরি সার্চ সেবায় যুক্ত করেছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এক ঘোষণায় বিষয়টি জানায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এ ধরনের সিদ্ধান্ত গুগলের ইতিহাসে এই প্রথম।
এর আগে জেমিনি মডেলের নতুন সংস্করণ ব্যবহারকারীর হাতে পৌঁছাতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস অপেক্ষা করতে হতো। এবার সেই ধারা বদলেছে। ঘোষণার দিনেই সার্চে সক্রিয় হয়ে গেছে জেমিনি ৩।
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, “এটাই আমাদের সবচেয়ে উন্নত ও বুদ্ধিমান মডেল। ব্যবহারকারীরা শুরু থেকেই এর সুবিধা পাবেন।”
গুগল জানিয়েছে, জেমিনি ৩ বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ডে বর্তমানে শীর্ষে রয়েছে। এআই কর্মক্ষমতা যাচাইয়ের যেসব পরীক্ষায় বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে, সেসবের বেশির ভাগ ক্ষেত্রেই জেমিনি ৩ এগিয়ে আছে।
নতুন মডেলের ওপর ভিত্তি করে গুগল নিয়ে এসেছে আরেকটি বড় ফিচার— জেমিনি এজেন্ট। এটি ব্যবহারকারীর হয়ে বহু ধাপের জটিল কাজ করতে পারে। যেমন চাকরির আবেদন সাজানো, ইমেইল সংগঠিত করা, ভ্রমণ পরিকল্পনার বুকিং করা, এমনকি ব্যক্তিগত ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্তও দিতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, গুগলের এআই ল্যাবের প্রধান ডেমিস হাসাবিস যে ‘সর্বজনীন সহকারী’-এর স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখছেন, জেমিনি এজেন্ট সেই স্বপ্নের বাস্তব রূপ।
জেমিনি অ্যাপেও এসেছে বড় পরিবর্তন। এখন যেকোনো প্রশ্নে উত্তর আসবে ওয়েবসাইটের মতো করে। চিত্র, ভিজ্যুয়াল উপাদান, ইন্টারঅ্যাক্টিভ অংশ— সব মিলিয়ে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও মসৃণ হবে।
বিশ্লেষকেরা বলছেন, এখন আর শুধু গবেষণা নয়, এআই নিয়ে প্রতিযোগিতা বাস্তব আয়ের ওপর দাঁড়িয়ে গেছে। গুগলের ক্লাউড সেবায় এআই-সম্পর্কিত আয় যেমন বাড়ছে, তেমনি সার্চে জেমিনি ৩–এর যুক্ত হওয়া প্রযুক্তি দুনিয়ায় নতুন বার্তা দিচ্ছে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ

