ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ২০:৫৫:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

সিরিয়ায় গৃহযুদ্ধে ১০ বছরে ১২ হাজার শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

১০ বছর আগে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত ১২ হাজার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ক্ষুধা, অপুষ্টিতে অধিকাংশ শিশুর মধ্যেই মানসিক সমস্যা ও ট্রমা দেখা দিয়েছে এবং ২০২০ সালে সেটা দ্বিগুণ হয়েছে।

বুধবার জাতিসংঘের বিশেষায়িত আন্তর্জাতিক শিশু তহবিল সংস্থা (ইউনিসেফ) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

সংস্থাটি মনে করে, এই যুদ্ধ শিশুদের একটি প্রজন্মকে অনিশ্চয়তা ও হুমকির মুখে ঠেলে দিয়েছে। বর্তমানে সিরিয়ার ৯০ শতাংশ শিশুরই মানবিক সহায়তা প্রয়োজন।

যুদ্ধের কারণে সিরিয়ায় এক ঝুড়ি খাদ্যের দাম ২৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে যুদ্ধ বিধ্বস্ত দেশটির ৫ লক্ষাধিক শিশু তীব্র অপুষ্টিতে ভূগছে। ২০ লক্ষাধিক শিশু যুদ্ধের ভয়াবহতার কারণে স্কুলে যেতে পারছে না। তার মধ্যে ৪০ শতাংশই মেয়ে শিশু।

ইউনিসেফ আরো জানিয়েছে, ৭ বছরের উর্ধ্বের ৫ হাজার ৭০০ জন শিশু সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে।

-জেডসি