সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) নগরীর উপশহর এলাকার মো. জাকির হোসেন (৪৩), মো. মোজাক্কির হোসেন (৪০) ও মো. বোরহান উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) শোভন রায় বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপশহরের মসজিদ মার্কেট এলাকার সড়কে এক কিশোরীকে শিকল বেঁধে টেনে নেওয়া হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, একটি দোকানের ক্যাশবাক্স চুরির চেষ্টা করেন ওই কিশোরী। বিষয়টি টের পেয়ে তাকে আটক করা হয়। পরে তাকে মারধর করে শিকল বেঁধে সড়কে হাঁটানো হয় ও পুলিশে সোপর্দ করা হয়। তবে তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করেননি।
কোর্ট ইন্সপেক্টর আল-আমিন জানান, সোমবার কিশোরীকে (১৬) আটকের পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শাহপরান থানা-পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। ওই দিন বিকেলে আদালত তাকে পরিবারের জিম্মায় মুক্তি দেন।
মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক কিশোরীকে শিকল পরিয়ে সড়ক দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন।
সিলেট জজ কোর্টের আইনজীবী জিয়াউর রহমান বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে আটক, নির্যাতন, শিকল দিয়ে আবদ্ধ বা লাঞ্ছিত করার অধিকার কারও নেই। কোনো অপরাধের অভিযোগ থাকলেও আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই।
- বিশ্বে এখন হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাব চলছে বাংলাদেশে!
- ছেলেকে দেখার তৃষ্ণা নিয়েই মারা গেলেন চিন্ময়ের মা
- ঘনিষ্ঠ চার সহযোগীকে উপহার দিলেন ট্রাম্প, নৈতিকতা নিয়ে প্রশ্ন
- সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩
- আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন, ক্যামেরা-ব্যাটারিতে পরিবর্তন
- এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
- বিএনপিকে নিয়ে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল, গালাগালি
- রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
- পাট রপ্তানি করে ১০ বছরে দেশের আয় ৮৪ হাজার কোটি টাকা
- ফের সাগরে লঘুচাপের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
- যে কারণে সুস্মিতার কাছে ‘মিস ইন্ডিয়া’র মুকুট হারিয়েছিলেন ঐশ্বরিয়া
- বিশ্বকাপের পর প্রথমবার দল ঘোষণা করল ব্রাজিল
- ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের প্রাণহানী, নিখোঁজ ৮৬
- ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- নাটকীয় ম্যাচ জিতে সেমিফাইনালে সাবালেঙ্কা
- রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৯
- দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
- বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর ৯ এলাকায়
- ১১ সন্তানের সাফল্যের কারিগর মা চেমন আরা
- ধূমপানে কমে সন্তান ধারণের সম্ভাবনা, ঝুঁকিতে নারী-পুরুষ উভয়েই
- এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার
- অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বাংলাদেশ
- বিশ্বকাপের পর প্রথমবার দল ঘোষণা করল ব্রাজিল
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- চুল ঝরে পড়া রোধে নারকেল তেলে মেশাবেন যে উপাদান
- ১৩ মার্কিন বিমানবন্দরে টিকিট ছাড়াই টার্মিনালে প্রবেশের সুযোগ
- নাটকীয় ম্যাচ জিতে সেমিফাইনালে সাবালেঙ্কা
- বিএনপিকে নিয়ে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল, গালাগালি
- ফের সাগরে লঘুচাপের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
- যে কারণে সুস্মিতার কাছে ‘মিস ইন্ডিয়া’র মুকুট হারিয়েছিলেন ঐশ্বরিয়া





