ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৪:৫৪:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

সিলেটে শিশু রাজন হত্যা মামলার অভিযোগ গঠন

আপডেট: ০৩:০২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার

samiul1436733847_3376 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিলেট : সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার অভিযোগ গঠন করেছেন আদালত। চার্জ গঠনের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলার বিচার শুরু হলো। আজ মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে ১৩ আসামির বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে ৩ জন পলাতক রয়েছেন। আগামী ১ অক্টোবর থেকে এ মামলার সাক্ষ্য গ্রহন করা হবে। মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী জানান, এ মামলায় ৩৮ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হবে। তিনি জানান, হত্যার পর শিশু রাজনের লাশ গুম করার চেষ্টার অভিযোগে আসামী শামিম, মুহিত, ময়না ও তাজ উদ্দিনের বিরুদ্ধে পৃথক ধারায় চার্জ গঠন করা হয়েছে। সৌদি আরবে পালিয়ে যাওয়া প্রধান অভিযুক্ত কামরুল, তার ভাই শামীম ও পাভেল ছাড়া কারাগারে আটক অন্যান্য আসামিরা হলেন, মুহিত আলম, আলী হায়দার, রুহুল আমিন, দুলাল আহমদ, নুর মিয়া, ময়না, আয়াজ আলী, বাদল, ফিরোজ ও আছমত আলী। গত ১৬ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২৪ আগস্ট আদালত চার্জশিট আমলে নেন। গত ৮ জুলাই ভোরে ‘চোর’ সন্দেহে নির্মমভাবে পিটিয়ে ১৩ বছরের শিশু রাজনকে হত্যা করা হয়। পরে তারা এ হত্যাকান্ডের ধারনকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়।

এই বিভাগের জনপ্রিয়