সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে চালু হচ্ছে মাইক্রোক্রেডেনশিয়াল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার
অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক ও শিল্পখাত সংশ্লিষ্ট দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মাইক্রোক্রেডেনশিয়াল কোর্স চালু করতে যাচ্ছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে কোর্সের লঞ্চিং ইভেন্ট আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি এবং পরিবর্তনশীল কর্মক্ষেত্রের চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে GIZ Bangladesh “Digital Skills to Succeed (DS2S) Project”-এর সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন কাজী জাহেদুল হাসান, কাজী ফার্মস লিমিটেড-এর পরিচালক কাজী জিশান আর. হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক এবং অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে এ প্রকল্পের চলমান কার্যক্রম তুলে ধরেন সিএসই বিভাগের চেয়ারপার্সন ও প্রকল্পটির বিশ্ববিদ্যালয়-ফোকাল পার্সন মোছাঃ শাহনাজ পারভীন। এ সময় মাইক্রোক্রেডেনশিয়াল উদ্যোগের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিষয়টির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিসনোভা ইনফরমেশন সিস্টেমস-এর সিইও মাহমুদা ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ডেপুটি ডিরেক্টর-প্রোগ্রাম নীলিমা ইয়াসমিন এবং DS2S Project-এর এজুকেশন অ্যান্ড ইয়ুথ অ্যাডভাইজর রুমানা আক্তার।
অনুষ্ঠানে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে অংশগ্রহণকারীরা আলোচকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান এবং দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানযোগ্যতা ও পেশাগত প্রস্তুতি নিয়ে বিভিন্ন বিষযয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল একজন হ্যাকাথন অংশগ্রহণকারীর বক্তব্য, যেখানে ব্যবহারিক শিক্ষা ও অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। এরপর হ্যাকাথনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অবদান ও অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
কেক কাটা ও ফটো সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







