ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৫১:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

স্কুটি ফিরে পেলেন শাহনাজ, ১০ হাজার টাকা উপহার দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্কুটি ছিনতাইয়ের ১২ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া স্কুটিটি ফিরে পেলেন উবারের নারী বাইকার শাহনাজ আক্তার পুতুল। এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং ওড়না দিয়ে বাইকটি মুছতে শুরু করেন। বাইকটি উদ্ধার করে দেয়ায় তেজগাঁও বিভাগের পুলিশ সদস্য ও সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।

বুধবার দুপুরে উদ্ধার করা বাইকটি শাহনাজের হাতে তুলে দেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। একই সাথে উপহার হিসেবে তেজগাঁও পুলিশের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকাও দেয়া হয়েছে।

পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহনাজ বলেন, ‘অক্লান্ত পরিশ্রম করে পুলিশ ভাইয়েরা আমার বাইকটি উদ্ধার করে দিয়েছেন। তারা যেন,আমার মতো অন্য সাধারণ মানুষের পাশেও এভাবে থাকেন, এই কামনা করি।’

মঙ্গলবার রাত সাড়ে ৩টা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উবারের বাইকার শাহনাজের স্কুটি উদ্ধার করে পুলিশ। এসময় জুবায়দুল ইসলাম জনি নামে একজনকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার বিকালে  চালানোর বাহানায় শাহানাজ স্কুটি ছিনতাই করেন জনি নামের এক দুর্বৃত্ত। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এদিন রাতেই শাহানাজ বাদী হয়ে স্কুটি ছিনতাইয়ের ঘটনায় জনিকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।  


-জেডসি