স্কুলে ভর্তির বিষয়ে কাল শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক (শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া) পর্যায়ের স্কুলে ভর্তির বিষয়ে আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধ্যমিক পর্যায়ের ভর্তি বিষয়ে আগামীকাল (২৫ নভেম্বর) দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করবেন। করোনা পরিস্থিতিতে কোন পদ্ধতিতে ভর্তি হবে সেসব নিয়ে মন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা জানাবেন।
জানা গেছে, চলতি বছর করোনা পরিস্থিতিতে দেশের সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ১ম থেকে ৮ম শ্রেণিতে শূন্য আসনে ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে ভর্তি করতে নীতিমালা সংশোধন করা হচ্ছে। এই লটারি প্রক্রিয়ার সময় অভিভাবকরা উপস্থিত থাকতে পারবেন না।
তবে অভিভাবক প্রতিনিধিসহ ভর্তি কমিটি গঠন করে লটারির কার্যক্রম পরিচালনা হবে। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে বলে জানা গেছে। এর বাইরে নীতিমালায় নতুন কোনো পরিবর্তন থাকছে না।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ১ম শ্রেণির ভর্তি লটারিতে ও ২য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পরীক্ষার মাধ্যম ভর্তি করা হয় প্রতি বছর। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে চলতি বছর ভর্তি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইনে ভর্তি ফরম বিক্রি করা হবে। এরপর যাচাই-বাছাই করে লটারির জন্য নির্বাচন করবে কর্তৃপক্ষ।
একাধিক ধাপে লটারি করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর ফলাফল বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে জনসমাগম এড়াতে ভর্তি প্রক্রিয়ায় অভিভাবকদের প্রবেশের সুযোগ থাকবে না। ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও কয়েকজন অভিভাবক নিয়ে ভর্তি কমিটি গঠন করা হবে। ওই কমিটি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




