স্কুলের খাবার তদারকিতে থাকবেন মায়েরা: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২০ মে ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহের উদ্যোগ নিচ্ছে সরকার। এসব খাবারের মান ঠিক রাখতে প্রতিটি স্কুলের তদারকি কমিটিতে অন্তত তিনজন মাকে যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রাজধানীর বেইলি রোডের গাইড অডিটোরিয়ামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নীল কমল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শিশুদের সুস্থ বিকাশ ও মনোযোগ বাড়াতে বিদ্যালয়ে পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে খাবারের গুণগত মান পর্যবেক্ষণে অভিভাবকদের সরাসরি সম্পৃক্ত করা হবে। তার মতে, মায়েরা যুক্ত থাকলে খাবার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ৫৭ জন ‘হলদে পাখি’কে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তারা সবাই ৬ থেকে ১০ বছর বয়সী শিক্ষার্থী। বিজয়ীদের হাতে মেডেল, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমে নাগরিক দায়িত্ব, পরিচ্ছন্নতা, নৈতিকতা ও নেতৃত্বের বিষয়গুলো গুরুত্ব দেওয়া হচ্ছে। শিশুরা যেন নিজের স্কুল, বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস তৈরি করতে পারে, সেদিকেও গুরুত্ব দিচ্ছে সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। এছাড়া শিক্ষক, অভিভাবক, গার্ল গাইডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







