ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১১:৩৫:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

স্ত্রী ও মেয়েকে নির্যাতনের দায়ে হারালেন প্রধানমন্ত্রীর পদ!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৬ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

হেক্টর ভেলার পিন্টো পেরুর প্রধানমন্ত্রী হওয়ার চারদিনের মাথায় তার বিরুদ্ধে মেয়ে এবং স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে। আর এই অভিযোগেই প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিল্লো তাকে পদত্যাগের নির্দেশ দেন। দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন স্বয়ং তার স্ত্রী ও মেয়ে!

গত শুক্রবারই প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, তিনি মন্ত্রিসভায় রদবদল করবেন। তার ঠিক তিন দিন আগেই নতুন মন্ত্রিসভা গঠন করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী করেছিলেন হেক্টর ভ্যালেরকে। কিন্তু, মন্ত্রিসভা রদবদলের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই হেক্টরের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। গত ছয় মাসে এই নিয়ে চারবার মন্ত্রিসভার রদবদল করতে চলেছেন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিল্লো। তবে ভ্যালের তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগ, যে অভিযোগকে উপলক্ষ করে তাকে অপসারণ করা হল, তা একেবারেই ভিত্তিহীন। তিনি কোনো দিনই তার স্ত্রী বা মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেননি। বরং দেশের সরকার যাতে সুষ্ঠুভাবে গঠিত এবং পরিচালিত হয়, তা নিশ্চিত করতেই কাজ করে গেছেন। আগামী দিনেও তাই করবেন বলে জানিয়েছেন হেক্টর।