স্পিকারের সাথে বার্নিকাটের বিদায়ী সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বিদায়ী সাক্ষাত্ করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট।
আজ বুধবার স্পিকারের কার্যালয়ে বিদায়ী বৈঠকে সংসদীয় কার্যক্রম, নির্বাচন প্রক্রিয়া, বাংলাদেশের উন্নয়ন, নারী ক্ষমতায়ন, পর্যটন শিল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্পিকার বলেন, দশম জাতীয় সংসদ ছিল অনন্য। এ সংসদের মেয়াদে ২০১৭ সালে একই বছরে ১৩৬তম আইপিইউ ও ৬৩তম সিপিএ এ দু’টি আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে আয়োজন করেছে বাংলাদেশ। আইন প্রণয়নেও এ সংসদের অর্জন অসামান্য। এছাড়া ২৩ জন সরাসরি নির্বাচিতসহ সংরক্ষিত ৫০ জন মোট ৭৩ জন নারী সংসদ সদস্য দশম সংসদে ভূমিকা রেখেছে-যা নারীর ক্ষমতায়নের মাইলফলক। ভবিষ্যতে নেতৃত্ব ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মার্শিয়া বার্নিকাট বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। সংগীত ও সংস্কৃতিকে পুঁজি করে বাংলাদেশ পর্যটন শিল্পে সম্ভাবনার উজ্জ্বল দ্বার উন্মোচন করতে পারে। এ দেশে দায়িত্বপালনকালীন সময়কে মধুর উল্লেখ করে তিনি এ বাংলাদেশের জনগণের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী রাষ্ট্রদূত সফলভাবে জাতীয় সংসদ পরিচালনার জন্য স্পিকারকে অভিনন্দন জানান। এ সময় স্পিকার প্রায় চার বছর বাংলাদেশে সফলতার সাথে দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রদূতের প্রশংসা করেন।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার