স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
স্পেনে নতুন করে বাড়তে থাকা করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। পশ্চিম ইউরোপের প্রথম কোনো দেশ হিসেবে এই সংখ্যা অতিক্রম করলো স্পেন।
বুধবার ২৪ ঘণ্টায় দেশটিতে ১৬ হাজার ৯৭৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়। মৃত্যুবরণ করে ১৫৬ জন। জানুয়ারিতে প্রথম দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৯৫ জন।
যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া ও অস্ট্রেলিয়ার পর আক্রান্ত শনাক্তে ষষ্ঠ অবস্থানে রয়েছে স্পেন। গত কয়েক মাসে ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। আক্রান্তের হারের পাশাপাশি হাসপাতালে রোগীর সংখ্যা কমাতে দেশগুলোর সরকার নতুন নতুন কঠোর নিয়ম জারি করছেন।
করোনাভাইরাস সংক্রমণের প্রথম মাসেই বেশ আক্রান্ত দেখা দেয় স্পেনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বেশ কিছু কঠোর পদক্ষেপ জারি করা হয়। শিশুদের বাইরে যাওয়াও নিষিদ্ধ করা হয়।
পরে আক্রান্তের সংখ্যা কমে আসলে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মতোই নিয়ম শিথিল করে স্পেন। অনেক রাজনীতিবিদ অর্থনীতি পুনরুদ্ধারে পর্যটকদের প্রবেশাধিকার দেওয়ার পক্ষেও মত দেয়।
কিন্তু আগস্টের শেষে দৈনিক আক্রান্তের সংখ্যা দিনপ্রতি ১০ হাজার হয়ে যায়। হাসপাতালে ভর্তির সংখ্য বেড়ে যায় ২০ শতাংশ। বেড়ে যায় মৃত্যুও। মঙ্গলবার একদিনেই দেশটিতে মৃত্যু হয় ২১৮ জনের। স্পেনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৬৬ জনের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নিয়ে দুইভাগে বিভক্ত আইনজীবীরা। এই মাসের শুরুতে মাদ্রিদে আংশিক লকডাউন দেওয়া হয়। পরে স্প্যানিশ সরকার সেখানে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করার নির্দেশ দেয়।
বৃহস্পতিবার স্পেনের স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় নেতাদের সাথে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৪ কোটি ১৪ লাখ মানুস এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ১১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











