ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৫:০৯:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

স্প্যানিশ ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মোড়ক উন্মোচন

বাসস | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫৫ পিএম, ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্প্যানিশ ভাষায় অনুদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর মোড়ক উন্মোচন করেছেন।


প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে ঢাকাস্থ স্প্যানিশ দূতাবাস প্রকাশিত এই বইয়ের মোড়ক উন্মোচন করেন।


তিনি বইটি স্প্যানিশ ভাষায় প্রকাশের জন্য স্প্যানিশ দূতাবাস এবং বইটির সম্পাদনা ও অনুবাদের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।


২০১২ সালের ১৮ জুন জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী প্রথমবারের মত একইসঙ্গে বাংলা ও ইংরেজী ভাষায় প্রকাশিত হয়।


বইটি এ পর্যন্ত ১০টি ভাষায় অনুদিত হয়েছে। এরমধ্যে রয়েছে-বাংলা, ইংরেজী, হিন্দি, চৈনিক, জাপানি, ফরাসী, উর্দু, আরবি এবং স্প্যানিশ ভাষা। এছাড়া বইটি রাশিয়ান ভাষায় অনুবাদের কাজ চলছে।


বাংলার মানুষের অধিকার আদায়ে বার বার কারা নির্যাতন ভোগকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৭ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকার সময় তার আত্মজীবনী লেখেন। এতে তিনি তার বংশবৃত্তান্ত, জন্ম, শৈশব এবং ছাত্রজীবনে সামাজিক এবং রাজনৈতিক সম্পৃক্ততা, সে সময়ে উপমহাদেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ঘটনা বিবৃত করেছেন।


ঢাকায় স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস গিমেনেজ ডি অ্যাজকারাটে ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্য সচিব মো. নজিবুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন।