ঢাকা, রবিবার ১৫, মার্চ ২০২৬ ১১:০০:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২৬ মার্চ ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা ও  জাতীয়  দিবস উপলক্ষে  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। 

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। 

শ্রদ্ধা নিবেদনে আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিঞা, সাবেক প্রচার ও প্রকাশনা  সম্পাদক আছাদুজ্জামান, সাবেক দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, সাবেক  নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব, ঢাকা  সাব এডিটরস কাউন্সিলেও সাবেক সভাপতি জাকির হোসেন ইমন প্রমুখ।