ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১২:৪১:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

স্বামী-সন্তানের সামনে প্রাণ গেল রুমার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৫২ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রবিবার

স্বামী-সন্তানের সামনেই বাসের ধাক্কায় প্রাণ গেল রুমা আক্তার (২৬) নামে এক নারীর। রাজধানীর মোহাম্মদপুর কলেজগেট এলাকায় অাজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।  স্বামী লিটন সরকার ও শিশু সন্তান লামিয়াসহ (৩) রাস্তা পার হওয়ার সময় একটি বাস রুমাকে ধাক্কা দেয়। 

 

মুমুর্ষূ অবস্থায় রুমাকেকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

 

নিহত রুমার বাড়ি সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলায়। বর্তমানে স্বামী-সন্তানসহ তিনি মিরপুরের মধ্যপাইকপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

 

নিহত রুমার স্বামী লিটন সরকার জানান, তিনি একটি পোশাক কারখানায় চাকরি করেন। কয়েকদিন ধরে তিনি অসুস্থ। তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোহাম্মদপুর হুমায়ন রোড এলাকায় এক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। লিটন সরকার তার শিশুসন্তান লামিয়াকে নিয়ে সামনে হাঁটছিলেন। পেছনে ছিলেন রুমা। রাস্তার বিভাজক পার হয়ে সড়কের অপর পাশে সবে পা রেখেছেন, এর মধ্যই পেছনে থাকা স্ত্রীকে শ্যামলীগামী একটি বাস ধাক্কা দিয়ে চলে যায়। 

এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ঢামেকে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।