স্মার্টফোনে ও বায়ুদূষণে কমছে প্রজনন ক্ষমতা
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০২ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
বায়ুদূষণ ও স্মার্টফোন ছেলেমেয়ে উভয়ের প্রজনন ক্ষমতা হ্রাস করে দিচ্ছে। যারা যত বেশি বায়ুদূষণ ও ফোনের রেডিয়েশনের শিকার হচ্ছে জন্মদান ক্ষমতা তাদের তত বেশি হ্রাস পাচ্ছে।
ইনফার্টিলিটি বিষয়ক গবেষকরা জানিয়েছেন, দূষণে ও স্মার্ট ফোনে ছেলেদের অনেক বেশি ক্ষতি হলেও মেয়েদেরও কম হচ্ছে না। অপ্রয়োজনীয় স্মার্ট ফোন ব্যবহার ও পরিবেশদূষণ রোধ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে কেবলই অন্ধকার অপেক্ষা করছে।
এ ব্যাপারে বাংলাদেশে বড় ধরনের সমীক্ষা না হলেও সন্তান জন্মদানে সমস্যায় পড়া দম্পতিদের পরীক্ষা করে ইনফার্টিলিটি (বন্ধ্যত্ব) চিকিৎসকরা জানিয়েছেন, এমনকি অল্প বয়সের ছেলেদের জন্মদানের জন্য যে উপাদানটি প্রয়োজন তাও আজকাল পরিমাণ মতো পাওয়া যাচ্ছে না। আবার অনেকের মধ্যে একেবারেই থাকে না।
গবেষকরা বলছেন, ভারী ধাতুকণা এবং পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন ছেলেদের স্পার্ম (শুক্রাণু) অকার্যকর করে দেয়ার জন্য দায়ী। বায়ুদূষণে ডিএনওর ক্ষতি হচ্ছে এবং কোষ গঠনেও সমস্যা সৃষ্টি করছে। ডেইলি টেলিগ্রাফ ব্রিটিশ মেডিক্যাল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, বায়ুদূষণের কারণে একটি বিশাল অংশের পুরুষের মধ্যে বন্ধ্যত্বের সমস্যা পাওয়া গেছে। তাইওয়ানের সাড়ে ছয় হাজার পুরুষের মধ্যে পরিচালিত গবেষণা থেকে গবেষকরা উচ্চ বায়ুদূষণে স্পার্ম ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পেয়েছেন। এমনকি ২.৫ পিএম (পার্টিকল ম্যাটার) আকারের একটি ভারী ধাতু অত্যন্ত ছোট হলেও তা নব দম্পতিকে অনুর্বর করে দিতে খুবই কার্যকর।
গত ৪০ বছরে পশ্চিমা দেশগুলোর পুরুষের মধ্যে বিভিন্ন কারণে স্পার্ম কমে ৬০ শতাংশে পৌঁছেছে। পুরুষের স্পার্ম কমে যাওয়ার পেছনে বায়ুদূষণ, হরমোন নিঃসরণে বাধা দেয় এমন রাসায়নিক পদার্থ, ডায়েট, স্ট্রেস (মানসিক চাপ), ধূমপান ও স্থূলতাকে দায়ী করছেন গবেষকরা। হংকংয়ের চাইনিজ ইউনিভার্সিটির গবেষক ড. শিয়াং চিয়ান লাওকে উদ্ধৃত করে ডেইলি টেলিগ্রাফ এক রিপোর্টে বলেছে, যদিও গবেষণায় যা পাওয়া গেছে তা এখনো খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তথাপি জনস্বাস্থ্যের জন্য এটা একটি বিরাট চ্যালেঞ্জ হতে যাচ্ছে।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







