ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১১:৩৫:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট করোনা পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৪ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

হন্ডুরাসের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে কদিন আগেই শপথ নেন জিওমারা কাস্ত্রো।  তার সমর্থকদের জন্য দুঃসংবাদ।  দায়িত্ব নেওয়ার পর কিছুদিন না যেতেই অসুস্থ হয়ে পড়েছেন কাস্ত্রো।  তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।  খবর বার্তা সংস্থা রয়টার্সের। 
রোববার এক টুইট  বার্তায় করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন হন্ডুরাসের নতুন প্রেসিডেন্ট।  তিনি জানিয়েছেন, তার উপসর্গগুলো মারাত্মক নয়।  তিনি আইসোলেশনে থেকে দায়িত্ব পালন করে যাবেন।  এর আগে কোভিডের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল বলে টুইটে জানিয়েছেন জিওমারা।

৬২ বছর বয়সি জিওমারা কাস্ত্রো জানুয়ারির শেষ দিকে দায়িত্ব নেন।  এক যুগ আগে তার স্বামীকে প্রেসিডেন্টের পদ থেকে ক্ষমতাচ্যুত করা হয়।

জিওমারার শপথগ্রহণ অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইসহ অনেকে দেশের নেতারা উপস্থিত ছিলেন।  তাদের মধ্যে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং তার শারীরিক কোনো জটিলতা নেই বলে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে।