ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২০:১৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্টের শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫০ এএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার

হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট জিওমেরা ক্যাস্ত্রো।

হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট জিওমেরা ক্যাস্ত্রো।

হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে বৃহস্পতিবার বামপন্থী জিওমেরা ক্যাস্ত্রো শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আপাতদৃষ্টিতে তার নিজের দলের বিদ্রোহের অবসানের পর তিনি এ শপথ নিলেন। খবর এএফপি’র।
ক্যাস্ত্রো বলেন, ‘আমি দেশের সংবিধান ও এর আইন মেনে চলে জনগণের স্বার্থে অটল থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’ তার লিবরি দলের মধ্যে ঐক্যে ফাটল সৃষ্টিকারি প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে থাকা তার পছন্দের কংগ্রেস প্রেসিডেন্ট লুইস রেদন্দো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তাইওয়ানকে স্বীকৃতি দেয়া মাত্র ১৪টি দেশের অন্যতম দেশ হচ্ছে হন্ডুরাস।
চীনের পক্ষ পরিবর্তনে এ দ্বীপ দেশের মিত্রদের সফলভাবে উৎসাহ দানে কয়েক দশক ব্যয় করে। চীন তাইওয়ানকে তাদের ভূখন্ডের একটি অংশ মনে করে।
নির্বাচনী প্রচারণা চালানোর সময় ক্যাস্ত্রো প্রতিশ্রুতি দেন, তিনি বিজয়ী হলে মূল ভূখন্ড চীনের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দ্রুত চালু করবেন।