হাত-পা ছাড়াও সফল হেলেনা-জব্বার দম্পতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
দুই হাত দুই পা- কিছুই নেই। এরপরও কারও কাছে হাত না পেতে করছেন ফার্মেসি ব্যবসা, দিচ্ছেন চিকিৎসাসেবা। স্ত্রীর কোলে চড়েই সারছেন সব কাজ। সেখানে চার হাত-পা হীন জব্বার পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন, আর স্ত্রী হেলেনা বেগম দিন রাত্রি স্বামীর হাত-পা হয়ে সেবা দিয়ে যাচ্ছেন। বর্তমান সময়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দম্পতি।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের শিমুলবাজার। এই বাজারেই ফার্মেসি ব্যবসা পল্লী চিকিৎসক মো. জব্বার হাওলাদারের। দড়ি দিয়ে বাহুর সঙ্গে কলম বেঁধে ওষুধের নাম লিখেন, লিখেন রোগীর রোগের বিবরণও। চলাফেরা করেন স্ত্রী হেলেনা বেগমের কোলে চড়ে।
একসময়ে টিউশনি ও ফার্মেসির দোকানে কর্মচারীর চাকরি করে জীবিকা নির্বাহ করতেন জব্বার হাওলাদার। তখন আর ১০টি মানুষের মতো স্বাভাবিক ছিল তার জীবন। পায়ে আঘাত পেয়েছিলেন, সেখান থেকে ১৯৮৫ সালে প্রথম গ্যাং গ্রিন রোগ ধরা পড়ে। সেখান থেকে বাম পা, পরে ডান পা, এরপরে দুই হাতে গ্যাং গ্রিন ছড়িয়ে যায়। অসংখ্যবার চিকিৎসকের কাছে গিয়ে ১১ বার সার্জারির মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন তিনি। কিন্তু কেটে বাদ দিতে হয় কনুইয়ের ওপর থেকে দুই হাত এবং কোমড়ের নিচ থেকে দুই পা।
এরপরে জীবনযুদ্ধে নামতে হয় তাকে। সুস্থ থাকা অবস্থায় পল্লী চিকিৎসকের (এমএলএফ) কোর্স সম্পন্ন করেছিলেন। আর যে ফার্মেসিতে কর্মচারি ছিলেন তার মালিক অসুস্থ হয়ে পড়লে ফার্মেসির লাইসেন্স তাকে দিয়ে দেন। এই ফার্মেসি লাইসেন্স আর নিজের এমএলএফ করা জ্ঞান নিয়ে বাড়ির অদূরে শিমুল বাজারে দেন ফার্মেসি। নাম রাখেন আলামিন ফার্মেসি।
প্রতিদিন সকাল ৮টায় স্ত্রীর সহায়তায় বাজারে আসেন থাকেন ১২টা পর্যন্ত। এরপরে আবার আসেন বিকেল ৪টায় থাকেন রাত ৮টা পর্যন্ত।
তিনি বলেন, ডাক্তার তো লিখতে বা বলতে পারেন না তারা। সামান্য চিকিৎসা সেবা দেন। ওষুধ বিক্রি করেন, তাই দিয়ে জীবিকা চলে যায়। স্ত্রীর ছাড়া আমি তো অচল। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই করে দেয় সে। বললেন সহনশীল ধৈর্যশীল এক নারী সে।
স্ত্রী হেলেনা বেগমও মেনে নিয়েছেন নিয়তি। স্বামী সন্তানদের নিয়ে আল্লাহ যেভাবে রাখছেন সেভাবেই থাকতে হবে। স্বামীর প্রাকৃতিক ডাক থেকে শুরু করে খাওয়া দাওয়া গোসল সব নিজ হাতে করান হাসিমুখেই।
এলাকাবাসী জানিয়েছেন, তারা ভিক্ষা করে খাওয়ার কথা ছিল কিন্তু সেটা না করে তিনি কাজ করে খাচ্ছেন। জানালেন এখান থেকে উপজেলা সদর জেলা সদর বেশ দূরে। ব্যক্তিজীবনে জব্বার হাওলাদার ৩ মেয়ে ১ ছেলের বাবা। ২ মেয়েকে ইতোমধ্যে বিয়ে দিয়েছেন। ছেলে ক্লাস টেনে পড়ছে আর ছোট মেয়ে কেজি ওয়ানে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


