১৪ বছর পর আজ মহিলা আওয়ামী লীগের সম্মেলন
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৪:৫৫ এএম, ৪ মার্চ ২০১৭ শনিবার
আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন আজ। দীর্ঘ ১৪ বছর পর আয়োজিত এ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
শনিবার বেলা ১১টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এর আগে ২০০৩ সালের ১২ জুলাই মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আশরাফুন্নেসা মোশাররফকে সভাপতি ও ফজিলাতুন্নেসা ইন্দিরাকে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়।
২০০৯ সালে ফজিলাতুন্নেসা ইন্দিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদক হলে পিনু খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও শীর্ষ দুই পদ প্রত্যাশীদের মধ্যে রয়েছে বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাফিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম, প্রচার সম্পাদক শিরিন রোখসানা।
তবে সংগঠনের নেতারা বলছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে সংগঠনের দায়িত্ব দেবেন সবাই তা মেনে নিবেন।
সংগঠনটির সম্পাদকমন্ডলীর একাধিক সদস্য নাম না প্রকাশের শর্তে বলেন, সারা দেশে মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা দুর্বল হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নেতৃত্বের পরিবর্তন চান। মহিলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশরাফুন্নেসা মোশাররফ ও যুগ্ম আহ্বায়ক পিনু খান।
শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘এই সম্মেলনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে নারী অগ্রযাত্রার আরেকটি মাইলফলক রচিত হবে।’
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, সহ-সভাপতি খালেদা খানম, ফরিদা রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ। দলীয় সূত্র জানায়, সম্মেলনের জন্য সাড়ে ৩ হাজার কাউন্সিলর চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কাউন্সিলর কার্ড বিতরণ করা হয়। একই সঙ্গে ডেলিগেট কার্ডও বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় কাউন্সিলর ও ডেলিগেটদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঝামেলাপূর্ণ কয়েকটি জেলা বাদে সব জেলায় সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করবেন মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ।
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত




