১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৪ এএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগৃহীত
গত ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান হয়নি বলে দেশবাসীকে পরিবর্তনের বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে (২৮ জানুয়ারি) রাজধানীর উত্তরায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাত দেড়টায় কানায় কানায় পূর্ণ উত্তরার আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে তারেক রহমান বলেন, বিগত ১৭ বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি, কিন্তু মানুষের সমস্যার সমাধান আমরা দেখিনি। সারা দেশের মানুষ প্রতি মাসে গ্যাস বিল পরিশোধ করে ঠিকই কিন্তু তারা ঠিকমতো গ্যাস পান না। বিগত সময়গুলোতে দেশে কোনোভাবেই নতুন গ্যাসকূপের সন্ধান করতে দেওয়া হয়নি।
এ সময় দেশবাসীকে পরিবর্তনের অঙ্গীকার দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমাদেরকে নতুন মিল, ফ্যাক্টরি ও কলকারখানা তৈরি করতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে ধীরে ধীরে বাংলাদেশের এ সমস্যাগুলো কাটিয়ে উঠা সম্ভব হবে।
তারেক রহমান বলেন, এসব সমস্যা সমাধান করতে হলে অবশ্যই আপনাদের সমর্থন প্রয়োজন। ১২ তারিখের নির্বাচনে ভোটকে শক্তিকে রূপান্তরিত করতে হবে। যেকোনো পরিস্থিতিতেই আমরা বাংলাদেশের জন্য কাজ করব।
বক্তব্যে জুলাই আন্দোলনে উত্তরার ছাত্রজনতার অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে উত্তরার মানুষদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ সময় আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভায় তার সহধর্মিনীসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল


