ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১২:২৮:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ১৯ জুন ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

দুর্ভাগ‍্যজনকভাবে পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করেও জালের দেখা পেল না দক্ষিণ কোরিয়া। জমাট রক্ষণ আর গোলরক্ষকের দৃঢ়তায় ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরে প্রথম দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিল সহ-আয়োজক মেক্সিকো।

মেক্সিকোর গুয়াদালাহার স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের ৫০তম মিনিটে সতীর্থ লি গি-হিউকের সঙ্গে সংঘর্ষে বল হারিয়ে ফেলেন গোলরক্ষক কিম সেউং-গিউ। ফাঁকা জালে বল ঠেলে দলকে এগিয়ে নেন মিডফিল্ডার লুইস রোমো।

দক্ষিণ কোরিয়ার সেরা সুযোগ আসে ম্যাচের ৮৭তম মিনিটে—চো গুয়ে-সুংয়ের হেড কাছ থেকে বিপদমুক্ত করেন রাউল র‌্যাঙ্গেল। এরপর ইয়াং হিউন-জুনের শটও রুখে দেন মেক্সিকো গোলরক্ষক।

এর আগে অধিনায়ক সন হিউং-মিনের শট গোললাইন থেকে ফিরিয়ে মেক্সিকোকে রক্ষা করেন এডসন আলভারেজ, যদিও এসময় অফসাইড ছিলেন সন।

প্রথমার্ধে নিষ্প্রভ খেলার কারণে দর্শকদের দুয়ো শোনার পর দ্বিতীয়ার্ধে মেক্সিকো আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ৭৫তম মিনিটে রাউল হিমেনেজের শট গোলরক্ষক ঠেকান। বদলি খেলোয়াড় ওবেদ ভার্গাসও শেষ দিকে কিমকে চমৎকার এক ডাইভিং সেভে বাধ্য করেন।

এই জয়ে বিশ্বকাপে মেক্সিকোর জয়যাত্রা অব্যাহত থাকল। হাভিয়ের আগুইরের দল প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায় ২-০ গোলে।

২ ম‍্যাচে দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে উত্তর আমেরিকার দেশটি। ২ ম‍্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার তারা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে হার এড়াতে পারলেই গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান নিশ্চিত করবে। শীর্ষে থাকলে মেক্সিকো সিটি হবে তাদের শেষ-৩২ ও সম্ভাব্য শেষ-১৬ ম্যাচের ভেন্যু, যেখানে তারা ইংল্যান্ডের মুখোমুখি হতে পারে, যদি টমাস টুখেলের দল নিজেদের গ্রুপ ও প্রথম নকআউট ম্যাচ জেতে।

পরাজয়ের পরও ভালো অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া, কারণ একই দিন চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ১-১ ড্র হয়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে এশিয়ার দলটির প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।