২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৫ এপ্রিল ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বে করোনাভাইরাস ছোবলের দেড় বছর পার হয়েছে। কিন্তু পরিস্থিতি উত্তরণের কোনো লক্ষণ নেই। চীন থেকে ইতালি। ইতালি থেকে ব্রিটেন। ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্র। এভাবে ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া বা ভারত। করোনার হটস্পট হিসেবে কিছু দিন পর পর এভাবে শুধু দেশের নাম পরিবর্তন হয়েছে। কিন্তু করোনা নির্মূল হয়নি। এখনো কোনো আশার বাণী নিশ্চিত করে কেউ শোনাতে পারছে না। বরং প্রতিদিনই শুধু বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা।
রোববার সকালে করোনার পরিসংখ্যান নিয়ে ওয়ার্ল্ডোমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দক্ষিণ আমেরিকার দিশটিতে গত এক দিনে করোনায় নতুন মৃত্যু হয়েছে দুই হাজার ৯৮৬ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো তিন লাখ ৮৯ হাজার ৬০৯ জন। বিশ্বের শীর্ষ তালিকার হিসেবে এটি যুক্তরাষ্ট্রের পর সর্বাধিক মৃত্যু। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ৭০ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৩ লাখ আট হাজার ২১৫ জন। সর্বাধিক আক্রান্তের এই সংখ্যায় ব্রাজিলের অবস্থান বিশ্বে তৃতীয়।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলের পর সর্বাধিক মৃত্যু হয়েছে ভারতে, দুই হাজার ৭৬১ জন। এ সময় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৭৪২ জনের। অবশ্য গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসেবে যুক্তরাষ্ট্র তৃতীয় অবস্থানে থাকলেও এ পর্যন্ত মোট মৃত্যু ও আক্রান্তের দুই পরিসংখ্যানেই দেশটির অবস্থান শীর্ষ তালিকার প্রথম।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৫ হাজার ৮৮০ জনের। আর গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫৩ হাজার ২৮০ জনকে নিয়ে মোট এ সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৬৫৩ জন।
সর্বাধিক মৃত্যুর শীর্ষ তালিকার পাঁচটি দেশের মধ্যে মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০৯ জনের ও ব্রিটেনে ৩২ জনের। সূত্র : ওয়ার্ল্ডোমিটার
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










