২৪ ঘন্টায় করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি।
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা কমেছে। তবে শনাক্তের হার বেড়েছে দশমিক ৪৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৯৮ শতাংশ যা আজ বেড়ে হয়েছে ৬ দশমিক ৪১ শতাংশ।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৮ জন। গতকালের চেয়ে আজ ১৩ জন কম মারা গেছেন। গতকাল ৫১ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ২৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৪৭ জনে।
আজ ২৯ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০৭ জন। গতকাল ৩১ হাজার ১৪৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ৮৬২ জন। দেশে এ পর্যন্ত ৯৩ লাখ ৯৩ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৭ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ২০১ জন। শনাক্তের হার ৬ দশমিক ৯১ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৫ দশমিক ২৪ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৯ জন। গতকাল ১৭ জন মারা গিয়েছিল।
গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২০ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ১৩ শতাংশ।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




