২৪ ঘন্টায় ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ১৪৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
গত ২৪ ঘন্টায় (২৮ অক্টোবর সকাল ৮ টা থেকে ২৯ অক্টোবর সকাল ৮ টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ২৪৮ জন। এরমধ্যে ঢাকার বাইরে বেশি অর্থাৎ ১৪৪ জন। ঢাকায় আক্রান্ত হয়েছে ১০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন্স সেন্টার এবং কন্ট্রােল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এ তথ্য জানান।
তিনি জানান, এ বছরের জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৬২০ জন।এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪ হাজার ৪৩৭ জন।
তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগর সংখ্যা ৯৩৫ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৪০৭ জন।অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৫২৮ জন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, মিটফোর্ড হাসপাতালে ১৮ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে (ঢাকা শহর ব্যতীত) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খূলনা বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ২৯ জন, সিলেট বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে।
এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ২৪৮ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে।
এরমধ্যে আইইডিসিআর ১৭১ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১০৭ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
আইইডিসিআর এর প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার ড. এ এস এম আলমগীর হােসেন জানান, সাধারণত সেপ্টেম্বর মাসের শেষে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে যায়।কিন্তু এবার অক্টোবরের শেষে এসেও (২৯ অক্টোবর ২৮৪ জন) আড়াইজনের মতো রোগী পাওয়া যাচ্ছে। এটা মোটেই ভাল লক্ষণ নয়।
তিনি বলেন, আমরা সবসময় দেখি বৃষ্টি বাড়লে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ে। এবারও সেটাই দেখা যাচ্ছে। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে সতর্কতার বিকল্প নেই। আমাদের মশা নিধনে মনোযোগী হতে হবে।
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%




