ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৬:০২:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ১২জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার

গত ২৪ ঘন্টায় ( ২৩ ডিসেম্বর সকাল ৮ টা থেকে ২৪ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন। এদের মধ্যে ঢাকায় ৭ জন এবং ঢাকার বাইরে ৫ জন ভর্তি হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপাররেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।

তিনি জানান, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুজজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১ হাজার ২শ ৫৬ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮শ ৮৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১শ ৭ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তিরোগীর সংখ্যা ৭৩ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৩৪ জন।

এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ২৬৬ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে তন্মধ্যে আইইডিসিআর ২২৩ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১৪১ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।