ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ০:৫১:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

২৫ মাস পর সর্বনিম্ন শনাক্ত, মৃত্যু শূন্য ১৫ দিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪জন। নতুন শনাক্ত নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জনে। ২০২০ সালের ৫ এপ্রিল পাঁচজন শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে কারও মৃত্যু হয়নি। এনিয়ে টানা ১৫ দিন দেশে কোনো করোনা রোগী মারা যায়নি। সর্বশেষ গত ২০ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭।

বৃহস্পতিবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে সারাদেশে সরকারি-বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে দুই হাজার ২২৬টি নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয় দুই হাজার ২১২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

এদিকে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ২৫৭ জন। এনিয়ে দেশে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮ জন।