৩০০-র নিচে নেমেছে ডেঙ্গু রোগী, তবুও সতর্ক থাকার পরামর্শ
তাসকিনা ইয়াসমিন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
অবশেষে ৩০০ জনের নিচে নেমে এসেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৬৯ জন, যা গতকালের চেয়ে ৫৭ জন কম। গত ২৪ ঘন্টায় ঢাকার বাইরে আক্রান্ত হয়েছে ২০৯ জন, ঢাকায় আক্রান্ত হয়েছে ৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।
তিনি জানান, গত জানুয়ারি থেকে সারাদেশে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ৬শ ১৬ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৮৭ হাজার ৯শ ৩ জন।
তিনি জানান, বর্তমানে সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে ১৪৭৭ জন। এরমধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি আছে ৪৯৫ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছে ৯৮২ জন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন রোগী ভর্তি হয়েছে। ঢাকা বিভাগে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, খূলনা বিভাগে ৭৯ জন, রংপুর বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৩৮ জন, সিলেট বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে।
এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ ডেঙ্গু সন্দেহে ২৩৬ টি মৃত্যুর তথ্য যাচাই করে ৮১ জনের মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে জানিয়েছে।
আইইডিসিআর এর প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার ড. এ এস এম আলমগীর বলেন, ডেঙ্গু রোগী ২৬৯ জন। এই সংখ্যাটাও মোটেই কম নয়। সবাই যদি সতর্ক থাকা কমিয়ে দেয় দেখা যাবে আবার রোগীর সংখ্যা বেড়ে যাবে। তাই সবাইকে অবশ্যই ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে সতর্ক থাকতে হবে। নিজেকে মশা যেন কোনভাবেই কামড়াতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







