৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে সিডনি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ২২ মার্চ ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
গত ৫০ বছরের মধ্যে মারাত্মক বন্যায় প্লাবিত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি শহর। নিউ সাউথ ওয়েলস রাজ্যে প্রায় ১৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
বিবিসি জানায়, মুষলধারে বৃষ্টিতে নদীর তীর এবং বাঁধগুলো উপচে পানি ঢুকে পড়েছে রাজ্যের রাজধানী সিডনি এবং দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে।
কর্মকর্তারা জানিয়েছেন, ৫০ বছরের মধ্যে মারাত্মক এই বন্যা সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
যেসব মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন, তাদের জন্য তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।
সোমবার সিডনি রেডিও স্টেশন ২জিবি-কে তিনি বলেন, ‘এটা আমাদের দেশের জন্য আরেকটি পরীক্ষার সময়।’
এদিকে বন্যাকবলিত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই এলাকায় অস্ট্রেলিয়ার আড়াই কোটি মানুষের প্রায় এক-তৃতীয়াংশের বসবাস।
উদ্ধারকর্মীরা প্রায় ৫০০ উদ্ধার অভিযান চালিয়েছেন। বন্যায় বাসার মধ্যে আটকে পড়া একটি পরিবারের সদস্যদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়।
নদীর পানি উপচে সড়ক এবং সেতুগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কিছু কিছু ঘরবাড়ির জানালা পর্যন্ত পানি উঠেছে। সোমবার কমপক্ষে ১৫০টি স্কুল বন্ধ করে দিতে হয়েছে।
-জেডসি
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম











